পোস্টগুলি

বিদায়-বেলায়-কাজী নজরুল ইসলাম

ছবি
বিদায়-বেলায় কাজী নজরুল ইসলাম তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,        জল-ছল-ছল চোখে চেয়ো না।    ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,        শুধু বিদায়ের গান গেয়ো না।।    হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,    আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।     ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ      দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।      চলার তোমার বাকী পথটুকু-      পথিক! ওগো সুদূর পথের পথিক-    হায়,  অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,        ওগো আঁখির সলিলে ছেয়ো না।।     দূরের পথিক! তুমি ভাব বুঝি       তব ব্যথা কেউ বোঝে না,         তোমার ব্যথার তুমিই দরদী একাকী,      পথে ফেরে যারা পথ-হারা,      কোন গৃহবাসী তারে খোঁজে না,      বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?    দূ...

আমার কৈফিয়ৎ -কাজী নজরুল ইসলাম

ছবি
আমার কৈফিয়ৎ   কাজী নজরুল ইসলাম বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’, কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি! কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে! যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’ দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে! বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে’। পড়ে না ক’ বই, ব’য়ে গেছে ওটা। কেহ বলে, বৌ-এ গিলিয়াছে গোটা। কেহ বলে, মাটি হ’ল হয়ে মোটা জেলে ব’সে শুধু তাস খেলে! কেহ বলে, তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে! গুরু ক’ন, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা! প্রতি শনিবারী চিঠিতে প্রেয়সী গালি দেন, ‘তুমি হাঁড়িচাঁচা!’ আমি বলি, ‘প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি!’ অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা ক’ন, আড়ি চাচা!’ যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি, নাড়ি কাছা! মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্‌-লা’রা ক’ন হাত নেড়ে’, ‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে! ফতোয়া দিলাম- কাফের কাজী ও, যদিও শহীদ হইতে রাজী ও! ‘আমপারা’-পড়া হাম-বড়া ...